বাড়ির দখল না পেয়ে মালিকের পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

সাভার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ০২:১৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০২:১৩

আহত বাড়ির মালিক মকবুল হোসেন সাভারে বাড়ি দখল করতে না পেরে বাড়ির মালিক মকবুল হোসেনের (৩৮) বাম পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার পরিবারের আরও ছয় সদস্যকে কুপিয়ে জখম করা হয়। রবিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাজমিস্ত্রী মকবুল তার পরিবারের সদস্যদের নিয়ে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। তবে বেশ কয়েক মাস ধরে স্থানীয় আওয়ালের সন্ত্রাসী বাহিনী তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে। এর জের ধরে রবিবার রাত ১২টার দিকে সন্ত্রাসী আওয়াল,বাবুল, রামা, মনজু ও আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্রসহ নিয়ে মুকুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মকবুলের বাড়ির ২০টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা মকবুল হোসেনকে কুপিয়ে জখম করে তার বাম পায়ের রগ কেটে দেয়। এসময় তার পরিবারের আরও ৬ সদস্যকে কুপিয়ে জখম করে।পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাবুল নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।  

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম