দলে কোনও খারাপ চরিত্রের লোককে টানবেন না: ওবায়দুল কাদের

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৪:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:৫২

দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে ওবায়দুল কাদের দল ভারীর জন্য, পকেট ভারী করার জন্য দলে কোনও খারাপ চরিত্রের লোককে না টানার কথা বলেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।   তিনি বলেন, ‘চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধী কোনও ব্যক্তিকে দলে ঢোকানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে।  সদস্য সংগ্রহের নামে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকাসক্তদেরও দলে নেওয়া যাবে না।’

মানিকগঞ্জে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ও দলকে আরও গতিশীল করার প্রত্যয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

জনগণের সঙ্গে ভালো ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে অনেক উন্নয়ন হয়েছে। আপনাদের খারাপ ব্যবহারের কারণে দলের সুনাম ম্লান হয়ে যায়, এমন কাজ থেকে বিরত থাকুন।  দলের নেতাদের সম্পর্কে অপপ্রচার না করে, উন্নয়নের কথা জনগণকে বলুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের নামে দফায় দফায় হুমকি দিচ্ছে। দেখতে দেখতে তাদের আন্দোলন নয় বছর পার হয়ে গেছে।  এখন আন্দোলনে ব্যর্থ্য হয়ে বিএনপি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দলের  প্রেসিডিয়াম সদস্য  অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি,  প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এমপি,  উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দলের কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মমতাজ বেগম এমপি ও নাঈমুর রহমান দুর্জয় এমপি।

অনুষ্ঠানে মানিকগঞ্জের তিন জন এমপি তাদের সদস্য পদ নবায়ন করেন। এছাড়া কয়েকজন নতুন সদস্যপদ গ্রহণ করেন।

 

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম