আজমির শরিফ গেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩৯

সেলিনা হায়াৎ আইভী (ফাইল ছবি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভারতের আজমির শরিফ গিয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আজমির শরিফের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন।

রিপন বাংলা ট্রিবিউনকে জানান, মেয়র আইভীর সঙ্গে তার ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ পরিবারের নিকটাত্মীয়রা রয়েছেন।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের সঙ্গে স্থানীয় এমপি শামীম ওসমানের সমর্থকদের সংঘষ হয়। এতে মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন। পরে গত ১৮ জানুয়ারি নগরভবনে দুই  সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন মেয়র।  তাকে দ্রুত রাজধানীর ল্যাবএ্ইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৩ জানুয়ারি বাড়ি ফিরে আসেন মেয়র আইভী।

আরও পড়ুন- 

মেয়র আইভীর কদমরসুল দরগা জিয়ারত

বুধবার সারাদিন বাসায় কাটিয়েছেন আইভী

বাড়ি ফিরেছেন আইভী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক