বাড়ি ফিরেছেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৯

বাবার কবর জিয়ারত করেন মেয়র আইভী পাঁচ দিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে বাড়ি ফেরার আগে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থানে পৌঁছান তিনি। সেখানে নিজের বাবা ও নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহামেদ চুনকার কবর জিয়ারত করেন মেয়র আইভী। পরে দুপুর ২টার দিকে তিনি নগরীর দেওভোগে নিজের বাসভবনে আসেন। মেয়র আইভী নারায়ণগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন তাকে দেখার জন্য ভিড় জমান। বাড়ি ফিরেছেন আইভী

ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি সন্ত্রাসী হামলায় আহত হন মেয়র আইভী। পরে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আরও উন্নত চিকিৎসার জন্য মেয়র আইভীকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ১৮ জানুয়ারি বিকাল ৪টার দিকে নগর ভবনে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হঠাৎ করে অসুস্থ হয়ে বমি করেন। এসময় সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফা এসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তার শরীরে স্যালাইন পুশ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ি ফিরেছেন আইভী

এর আগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, শামীম ওসমান নগরীর ফুটপাতে উচ্ছেদ করা হকারদের বসানোর ঘোষণা দেন। এর প্রতিবাদে নগর ভবন থেকে পায়ে হেঁটে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ চাষাঢ়া এলাকায় আসেন। এসময় মুক্তি জেনারেল হাসপাতালে সামনে এলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম  আইভীর সমর্থকদের লক্ষ্য করে গুলিও ছোড়ে। নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মেয়র আইভীকে হামলা থেকে রক্ষা করার চেষ্টা করেন। তবে এরপরও মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শতাধিক ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন- সংবাদ সম্মেলনে যা বললেন আইভী (ভিডিও)

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম