কিশোরগঞ্জে সরকারি অফিসের সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়ে গণশুনানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:২৯

কিশোরগঞ্জে সরকারি অফিসের সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়ে গণশুনানি

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে দুদক কমিশনারের উপস্থিতিতে কিশোরগঞ্জে ফলোআপ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৯ ফেব্রুয়ারি যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল, তার অগ্রগতি জানাতেই এ ফলোআপের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন ও টিআইবি যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে।

এর আগে সকালে এ উপলক্ষে পুরনো স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণশুনানির উদ্বোধন করেন দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আবদুল গণি, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।

গণশুনানিতে সদর উপজেলা ভূমি অফিস, সাব- রেজিস্ট্রি অফিস, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের বিল পাস হওয়া নেত্রকোনায় আনন্দ মিছিল

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান