সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আইন পাস হওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার বেলা ১২টায় শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শ' সাধারণ মানুষ অংশ নেন। এসময় নেত্রকোনা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে নেত্রকোনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এ সিদ্ধান্তের বিল গত রবিবার সংসদে পাস হয়।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে জুয়াড়িদের টাকা ভাগ করে নেওয়া অভিযোগ







