ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে ৪ পুলিশসহ গ্রেফতার ৭

নরসিংদী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৮:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯

ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা নরসিংদীতে প্রবাসীকে বহনকারী গাড়িতে ডাকাতির অভিযোগে চার পুলিশসহ সাত জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন, উপপরিদর্শক আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলাম এবং নুরুজ্জামান, সাদেক মিয়া ও গাড়িচালক নূর মোহাম্মদ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে একটি ভাড়া করা গাড়িতে করে স্বজন আব্দুল্লাহসহ বাড়ি ফিরছিলেন। পথে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার বিএল পাম্পে গ্যাস নেওয়ার জন্য চালক গাড়ি থামান। এসময় অপর একটি মাইক্রোবাস থেকে উপপরিদর্শক সাখাওয়াত ও আজহার আলী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সোহেলের গাড়িতে উঠে পড়ে। গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে তল্লাশি শুরু করে। পরে তারা সোহেলের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, নগদ টাকাপয়সা লুট করে। গাড়ির আরোহীদের শহরের পুরানপাড়া এলাকায় ছেড়ে দেয়। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ

পরে মো. শাহজাহান নামে সোহেলের এক স্বজন এ ঘটনা জেলা গোয়েন্দা পুলিশকে লিখিতভাবে জানান। গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে সিএনজি স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান এবং রায়পুরা থানার চার পুলিশসহ অন্য তিনজনকে চিহ্নিত করেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির শিকার গাড়ি, লুট হওয়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বার, নগদ ২৯ হাজার ২৫৫ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী শাহজাহান জানান, সোহেলকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ এ ঘটনা ঘটায়। প্রবাসী সোহেলের  কাছে অন্যান্য প্রবাসীরাও মালামাল দিয়েছিল তাদের নিজ নিজ স্বজনদের পৌঁছে দিতে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুপন কুমার সরকার গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের সম্পৃক্ততায় আমরা বিব্রত। এব্যাপারে আর কিছু বলতে পারবো না।’

আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়ায়েজ আলী করণীর আদালতে বুধবার রাতে তাদের সোপর্দ করে গোয়েন্দা পুলিশ। এসময় আদালত আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী শুনানির আদেশ দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম