বিদেশ থেকে কেউ এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:০৫

লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিদেশ থেকে কেউ এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। নির্বাচন যথাসময়ে হবে এবং শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। তাই পেছনের পথে ক্ষমতায় যাওয়ার চিন্তা না করে নির্বাচনের প্রস্তুতি নিন।’

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জের কটিয়াদীর লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। মানুষের উন্নয়নই আওয়ামী লীগের রাজনীতি। নির্বাচনই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। তাই ক্ষমতায় যেতে হলে নির্বাচনে যেতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের বিষয়টি মাথায় রেখে বিএনপি তড়িঘড়ি করে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করেছে। যেখানে উল্লেখ ছিল, সাজাপ্রাপ্ত কোনও প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না, সেখানে গঠনতন্ত্র নতুন করে সাজিয়ে সাজপ্রাপ্তকে দলীয় মনোনয়নপত্র দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। হঠাৎ করেই বিএনপি’র দলীয় গঠনতন্ত্রে পরিবর্তনের ফলে বোঝা যাচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ লুটপাট করে খালেদা জিয়া যে অপরাধ করেছেন, তার রায় কী হতে পারে তা নিজেই আগাম বুঝে নিয়েছেন।’ 

লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগই অবহেলিত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। তাদের দুঃখ-কষ্ট দূর করেছে। এখন মুক্তিযোদ্ধা শব্দটি সারাদেশে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের শেখাতে হবে।’

বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবালের সভাপতিত্বে আয়োজিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনুদ্দিন ও কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান।

এর আগে বিদ্যালয়ের পাশে ব্যক্তি উদ্যোগে নির্মিত মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কে জাতীয় চার নেতার প্রতিকৃতি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সকাল সাড়ে ১১ টায় তিনি হেলিকপ্টারে কটিয়াদীর লোহাজুরী যান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি