নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৯

বন্দুকযুদ্ধ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নজরুল ডাকাত দলের সদস্য । তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের বারেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে।
নিহত নজরুল সোনারগাঁয়ের বারদী ইউনিয়নেই বসবাস করতো বলে জানা গেছে। তার বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ই্উনিয়নের দুদঘাট গ্রামে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, বুধবার দিবাগত রাতে বারদী বাকের পাড়া গ্রামের একটি ঝোপের আড়ালে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ দল ঝোপের আড়ালের লোকজনকে দেখে ধাওয়া করে । উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই ডাকাত নজরুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
ওসি আরও জানান. নিহত নজরুলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের