নৌকা ক্ষমতায় না আসলে দেশ রক্ষা করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুত জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,‘নৌকা মার্কা আবার ক্ষমতায় না আসলে, দেশ রক্ষা করা যাবে না। পৃথিবীতে বাংলাদেশকে এখন শেখ হাসিনার দেশ হিসেবে চিনে। এখন শেখ হাসিনার অবস্থান বিশ্বের জাতীয় নেতাদের কাতারে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে জিনজিরা বাসস্ট্যান্ডে ৪টি ডাম্ব ট্রাক ও ২টি পুলিশ ভ্যান হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে কেরানীগঞ্জেই প্রথম বর্জ থেকে বিদ্যুত উৎপাদনের কাজ শুরু করা হবে। এজন্য ধলেশ্বরী নদীর পাড়ে ২ শ’ কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। খুব শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে। এ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৫শ’ টন ময়লার প্রয়োজন হবে।’

তিনি আরও বলেন,‘যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। অনেকেই বুড়িগঙ্গা নদীকে ডাস্টবিনে পরিণত করেছে। নদীতে কোনও ময়লা ফেলা যাবে না। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ৪শ’ পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছি। কেরানীগঞ্জে ১১টি খাল উদ্ধার করা হয়েছে। ৬শ’ কোটি টাকা ব্যায়ে জিনজিরার জনি টাওয়ার থেকে দোহার পর্যন্ত চার লেন রাস্তা নির্মাণ করা হবে। এ প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ২’শ একর জমির উপর জগন্নাথ বিশ্ব বিদ্যালয় হবে।’

বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘কালিগঞ্জ ও আগানগর এলাকার ওয়াশিং ও ডায়িং কারখানাগুলো  আর সেখানে থাকতে পারবে না। কারখানাগুলোকে রোহিতপুর বিসিক শিল্প নগরীতে যেতে হবে। বিসিক শিল্প নগরীতে আমরা খুব তাড়াতাড়ি গ্যাস সংযোগের ব্যবস্থা করে দিব।’

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, সামিট পাওয়ার লিমিটেডের পরিচালক লে. জেনারেল (অবসারপ্রাপ্ত) আব্দুল ওয়াদুদ, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ। অনুষ্ঠানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটিডের পক্ষ থেকে ২টি ডাম্ব ট্রাক ও ২টি পুলিশ ভ্যন এবং সামিট পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে ২টি ডাম্বট্রাক বিদ্যুত প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম