নিখোঁজের ছয় দিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জ থেকে নিখোঁজের ছয় দিন পর এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়া জঙ্গল থেকে জহিরুল ইসলামের (৪০) মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের বড় বোন সেলিনা পারভীন বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন।

নিহত জহিরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন (পুরান বাড়ি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত জানান, গত ৩০ জানুয়ারি সকালে কৃষক জহিরুল বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামের একটি জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী