সাখাওয়াত হোসেনসহ না.গঞ্জ বিএনপি’র নেতারা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৪

সাখাওয়াত হোসেনসহ না.গঞ্জ বিএনপি’র নেতারা কারাগারে সিলেট সফরে যাওয়ার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে নারায়ণগঞ্জে আটক বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হলে তিনি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ৮ ও ১১ ফেব্রুয়ারি তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।    

বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ সাত আসামিকে আড়াইহাজার থানার বিস্ফোরক ও  বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার। এদিকে মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আনোয়ার প্রধান, অ্যাডভোকেট মাঈনুদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিটি করপোরেশনের কাউন্সিলর ইসরাফিল আহমেদকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা  সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

অ্যাডভোকেট রফিক আহমেদ জানান, সদর থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামিদের আগামী ৮ ফেব্রুয়ারি এবং আড়াইহাজার থানায় দায়ের করা মামলার আসামিদের আগামী ১১ ফ্রেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুটি মামলায়ই পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সাখাওয়াত হোসেনসহ চার জন এবং আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে গ্রেফতার করে পুলিশ। আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ শর্টগানের বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।  এসময় ওই জায়গা থেকে ছাত্রদল নেতা রাজিব ও যুবদল নেতা সালাউদ্দিনসহ আরও ছয়জনকে পুলিশ গ্রেফতার করে।

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের