শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৯

ফেরি চলাচল শুরু ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু রয়েছে। মাঝ পদ্মায় নোঙরে থাকা ৬টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।

এর আগে সোমবার রাত দেড়টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে ও মাঝ পদ্মায় নোঙরে থাকা ৬ টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে। বর্তমানে ঘাট এলাকায়  তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। 

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম