বিএনপি নেত্রীর সাজা হলেও রাজপথের আন্দোলনে কেউ নেই: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

মাদারীপুরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীর সাজা হলেও তার জন্য রাজপথের আন্দোলনে কেউ নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। অথচ তার মুক্তির জন্য রাজপথে নেমে কেউ আন্দোলন করছে না। এতেই প্রমাণিত হয় জনগণ তার কাছ থেকে সরে গেছে।’ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরে আছমত আলী খান স্টেডিয়ামে মিনি আর্টিফিসিয়াল টার্ফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন মন্ত্রী।

এসময় শাজাহান খান বলেন, ‘বিগত দিনে অন্য সরকারের আমলে কারফিউ এর মধ্যেও আওয়ামী লীগ মিছিল করেছে। পুলিশ গুলি করেছিল, তখন এক শিশু মারাও যায়। কিন্তু তখন আন্দোলন বন্ধ করতে পারেনি। আর আজকে খালেদার পক্ষে আন্দোলন করার মতো রাজপথে কেউ নেই।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বর্তমান সরকারের আমলে হয়নি উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলাটি হয়েছে। এই মামলায় বর্তমান সরকারের কোনও হাত নেই। আইন নিজস্ব গতিতে চলছে, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু আইনগত সহযোগিতা করেছে। খালেদা জিয়া রাজনীতিতে ফাউল খেলেছে, তাই তার পা ভেঙে গেছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার সামাজিক অবস্থান ও বয়সের বিবেচনায় পাঁচ বছরের সাজা হয়েছে। তবে হাইকোর্টে আপিল করলে সাজার মেয়াদ ১০ বছরও হতে পারে। দুর্নীতি করলে নিম্ন আদালতের চেয়ে উচ্চ আদালতে আপিলের পরে সাজা বেশি হয়েছে এমন উদাহরণ দেশে অনেক রয়েছে।’

মাদারীপুরে আছমত আলী খান স্টেডিয়ামের অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।

আরও পড়ুন:

খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী