নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০১

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আটক ৩ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে নিতাইগঞ্জ সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে যুবদলের তিন কর্মীকে আটক করে।

অন্যদিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সমাবেশ শেষে তারা মিছিল বের করে এলাকা প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সায়েম, বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক, রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার পারভেজ আহমেদ ।

এদিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চণ এলকায় উপজেলা যুবদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নগরীরর নিতাইগঞ্জে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করা চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখানে থেকে তিন জনকে আটক করেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ