চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু্ই জনকে আটক করেছে।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে ওই নারীর স্বামী উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবস্থিত বিনকম লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠানে বৃহস্পতিবার চাকরির জন্য যায় তার স্ত্রী। পরে প্রতিষ্ঠানটির মালিক এম এ নাইম তাকে চাকরির জন্য সন্ধ্যায় যেতে বলেন। পরে তার স্ত্রী সন্ধ্যায় ওই শিল্প প্রতিষ্ঠানে যাওয়ার পর মালিক তার কক্ষে নিয়ে প্রথমে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় নিরাপত্তারক্ষী রাসেল মিয়া ও ওসমান মিয়ার সহযোগিতায় ধর্ষণের চেষ্টা চালায় মালিক নাইম। এ সময় ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তার স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় মালিক পালিয়ে যাওয়ায় দুই নিরাপত্তারক্ষী রাসেল মিয়া ও ওসমানকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, বিনকম লিমিটেড প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আগেও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিচার শালিস হয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান