ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে দুই যুবক জেলহাজতে

সাভার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৮

 

কারাগার আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের পর সড়কের ওপর ফেলে যাওয়া এক কিশোরী পোশাক শ্রমিককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে স্থানীয় কয়েকজন যুবক। এমনকি এ ঘটনায় কথিত প্রেমিক ধর্ষণকারী রাসেলকে আটক করে পুলিশেও সোপর্দ করেন তারা। অথচ ঘটনার প্রায় এক মাস পর আশুলিয়া থানা পুলিশ উদ্ধারকারী দুই যুবককে ডেকে নিয়ে আটকের পর রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠিয়েছে। ওই দুই যুবকের নাম ইমরান (২৬) ও সোহাগ (১৭)। তারা জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন।

মামলার বাদী ধর্ষণের শিকার কিশোরী পোশাক শ্রমিক জানান, বখাটে রাসেল ও তার বন্ধুরা তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইমরান ও সোহাগসহ কয়েকজন যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, উদ্ধারকারী ওই যুবককে আটকের খবর পেয়ে তিনি ও তার মা থানায় এসে বিষয়টি আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি, ইন্টেলিজেন্স) ওবায়দুর রহমানকে জানান। কিন্তু পুলিশ তাদের ছাড়েনি।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, ইন্টেলিজেন্স) ওবায়দুর রহমান বলেন, ‘মামলার প্রধান আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ওই দুই যুবকের নাম এসেছে। তাই তাদের আটক করা হয়েছে।’

এদিকে আটক  ইমরানের মা লাল বানু ও সোহাগের মা রেখা বেগম অভিযোগ করে বলেন, তাদের ছেলেরা নির্দোষ। ধর্ষণের পর ওই কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইমরান ও সোহাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ বিষয়টি তদন্ত না করেই বিনা অপরাধে তাদের জেল হাজতে পাঠিয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে এখন খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, আশুলিয়ার নর্থহেয়ার বিডি কোম্পানি লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে কৌশলে তার কথিত প্রেমিক রাসেল মিয়াসহ কয়েকজন গত ১২ জানুয়ারি বিকালে জিরানী এলাকায় নিয়ে গণধর্ষণ করে সড়কের ওপর ফেলে রেখে যায়। তাকে অচেতন অবস্থায় স্থানীয় কয়েকজন যুবক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই নারী শ্রমিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাসেলকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় রাসেলসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে