নারায়ণগঞ্জের বিএনপি নেতা মামুন একদিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭

নারায়ণগঞ্জের বিএনপি নেতা মামুন একদিনের রিমান্ডে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকাশ ইমাম এই রিমান্ড মঞ্জুর করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা নাশকাতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই পক্ষের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী সরকার হুমায়ুন কবির এ বিষয় নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, ১০ জানুয়ারি পুলিশ সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে মামুন মাহমুদকে গ্রেফতার করে। ওই ঘটনায় বিএনপির নিবার্হী সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলসহ ৬৮ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম