গাজীপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত, ট্রাকে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩

গাজীপুর

গাজীপুরে শনিবার বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহ আলম (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা ওই ট্রাকে অগ্নিসংযোগ করেছে।

নিহত শাহ আলম গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাঘিয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় ক্যামব্রিজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন ও স্থানীয়রা জানায়,  শনিবার বিকেলে শাহ আলম কলেজ থেকে বাড়ি ফিরছিল। আমবাগ ব্রিজ এলাকায় পৌঁছালে ঝুট বোঝাই একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় চালকসহ ট্রাকটি আটক করা হয়। এদিকে শাহ আলমের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কারমাইকেলের অধ্যক্ষের বিরুদ্ধে যত অভিযোগ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম