গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ভাগনিকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩১

গ্রেফতার ধর্ষক খালু ফজলু মিয়া গাজীপুরের কালিয়াকৈরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে ভাগনিকে (৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক খালু ফজলু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ফজলু নাটোরের সিংড়া উপজেলার বিনাহার গ্রামের আব্দুল সোবাহানের ছেলে।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, ধর্ষক ফজলু কালিয়াকৈরের মৌচাকে এলাকায় স্ত্রীকে নিয়ে  ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতো। মেয়েটি তাদের সঙ্গে স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়াশোনা করতো। শুক্রবার বিকালে মেয়েটিকে বাসায় একা পেয়ে জবাই করে হত্যার ভয় দেখিয়ে  ধর্ষণ করে ফজলু। পরে মেয়েটি দৌড়ে বাসা থেকে বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে জানায় এবং পাশে একটি রেললাইনে আত্মহত্যা করতে যায়। এসময় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ধর্ষক ফজলু মিয়াকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলু মিয়াকে গ্রেফতার করে।

ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষক ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম