জাবি শিক্ষক সমিতির নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উপাচার্য প্যানেল

জাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা  পেয়েছে। এ প্যানেল সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে। আর সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির সমর্থিত প্যানেল পেয়েছে ৭টি পদ। 

নির্বাচন কমিশনার নগর ও অঞ্চর পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম সোমবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা  ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’প্যানেল এবং সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারীরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

সভাপতি পদে ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলম। তার প্রতিদ্বন্দ্বী একই বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ পেয়েছেন ২৩৫ ভোট।

সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ পেয়েছেন ১৯৭ ভোট।

২৮৩ ভোট পেয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার সহ-সভাপতি এবং ২৯০ ভোট পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের নুহু আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তারা দু’জনই উপাচার্য ফারজানাপন্থী শিক্ষক। শীর্ষ পদগুলোর মধ্যে একমাত্র ২৫০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফ এনামুল কবিরপন্থী রসায়ন বিভাগের আওলাদ হোসেন।   

১০টি নির্বাহী সদস্য পদে ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা ৪টি ও শরীফ এনামুল কবিরের অনুসারীরা ৬টি পদে জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  ৫৪৫ জন ভোটারের  মধ্যে ৫১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

নব নির্বাচিত সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে দল-মত নির্বিশেষে সব শিক্ষকের মতামতের প্রতিফলন ঘটেছে। শিক্ষা, গবেষণা, ছাত্র-শিক্ষক সম্পর্কসহ সব ক্ষেত্রে উন্নয়নের দিকে আমাদের নজর থাকবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবো, তবে তাদের সঙ্গে মিশে যাবো না।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের