নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোর নিহত

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ২০:২০আপডেট : ০২ মার্চ ২০১৮, ২০:২২

নরসিংদী নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২ মার্চ) বিকাল ৩টায় উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই কিশোরের (১১) নাম-পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম পাশে আউটারে একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী মেথিকান্দা রেল স্টেশন মাস্টারকে অবগত করেন। পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহির আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি চলন্ত ট্রেনের ধাক্কা লেগেই তার মৃত্যু হয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান