মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট থেকে রবিবার ভোরে তিন হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন কালকিনির এনায়েত নগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের আফজাল হাওলাদার ও রাশেদ সরদার। তারা দুই জনই মাছ ব্যবসায়ী।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাটে অভিযান চালিয়ে রবিবার ভোরে তিন হাজার কেজি জাটকাসহ দুই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে ধরা জাটকা কালকিনির মিয়ারহাটে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা। আটককৃতদের মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত মাছগুলো পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ১








