বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করেছে: কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৩:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৪:৫৩

নারায়াণগঞ্জে ওবায়দুল কাদের বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিএনপির এক নেতাকে টেনেহিঁচড়ে গ্রেফতারের ঘটনার জন্যও বিএনপিকেই দায়ী করেছেন তিনি। শুক্রবার (৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয়। কিন্তু বিএনপি প্রেসক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।’ তিনি  আরও বলেন, ‘বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ তো তাদের ছেড়ে দেবে না।’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়নি, মির্জা ফখরুলের এই অভিযোগের ব্যাপারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এর আগেও তারা সেখানে সমাবেশ করেছিল। অনুমতি দেওয়ার ক্ষমতা পুলিশের। এ ব্যাপারে পুলিশই ভালো জানে। এখানে আওয়ামী লীগের কোনও ভূমিকা নেই।’ নারায়াণগঞ্জে ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই সেটা হবে। শিডিউল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ ব্যাপারে করণীয় নেই। নির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই সব দলকে নির্বাচনি কর্মকাণ্ড চালাতে হবে।’

এর আগে সেতুমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে সংস্কার কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, ‘এই সড়ক সংস্কার কাজে ১৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হলেও আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করা হবে। এছাড়া সারা দেশের সব সড়ক মহাসড়কের সংস্কার কাজও বর্ষা মৌসুমের আগেই শেষ করতে আমি নির্দেশ দিয়েছি। এর ব্যতিক্রম বা নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সেতুমন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম