শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৫:২৮আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৫:২৮

শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরের শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১১ মার্চ) দুপুর ১টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম লোহাগাছ এলাকার পৌর কবরস্থান রোডে এটি স্থাপন করা হয়।

গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তার স্ত্রী নাদিরা রহমত আলীও উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প পরিচালক হাসান আহমেদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল প্রমুখ।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, পাঁচ একর জায়গায় এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। আগামী এক বছরের মধ্যে স্টেডিয়ামটি ব্যবহার উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের