ডা. শাওন কি বেঁচে আছেন?

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ০৯:২৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:০৬

  শাওন-শশী দম্পতি বিবাহবার্ষিকী পালন করতে নেপালে যাচ্ছিলেন মানিকগঞ্জের ডা. রেজওয়ানুল হক শাওন ও তাহিরা তানভীন শশী দম্পতি। তবে নেপালে নামার আগেই তাদের বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শাওন-শশী দুজনই নিহত হয়েছেন বলে ধারণা করছে তার পরিবার। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. শাওন আহত হয়ে নেপালের ওম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফলে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মানিকগঞ্জ পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের লঞ্চঘাট এলাকার অবসরপ্রাপ্ত ডা. রেজা হাসানের একমাত্র মেয়ে শশী। একই জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে ডা. শাওনের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় শশীর। ডা. শাওন রংপুর মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। আর শশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সদ্য পাস করেছেন।  

শশীর মামা শহীদুল ইসলাম পুলক বাংলা ট্রিবিউনকে বলেছেন, দুর্ঘটনা তার ভাগ্নি ও ভাগ্নি জামাই নিহত হয়েছে।

এদিকে, শশীর বাবা ডা. রেজা হাসান সোমবার সকালে নেপালে গেছেন।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক( এসআই) আব্দুস সালাম জানান, সোমবার রাত ১১টার দিকে  জানা গেছে নেপালে বিমান দুর্ঘটনায় শাওন ও শশী নামে মানিকগঞ্জের এক দম্পতি মারা গেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।  

/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম