সোনারগাঁওয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:৩৭

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। নিহতের নাম তাহমিনা আক্তার শিউলি (৪০)। শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার শিউলি গজারিয়া উপজেলার রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শনিবার দুপুরে রাস্তা পারাপার হচ্ছিলেন স্কুল শিক্ষিকা শিউলী। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো -১১-৭৪৬১) স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার শিউলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় তাহমিনা আক্তার শিউলি নামের স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদনপুর এলাকা থেকে ঘাতক ট্রাক ও চালক জাহিদুল ইসলামকে আটক করেছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের