বঙ্গবন্ধুর জন্মদিনে পলাশে বই পেলেন দেড় হাজার শিক্ষক

নরসিংদী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:০৩

বঙ্গবন্ধুর জন্মদিনে পলাশে দেড় হাজার শিক্ষকের মাঝে বই বিতরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় ১৫শ’ শিক্ষকের মাঝে বই বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ মার্চ) বিকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এই উৎসব পালন করা হয়।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি কলেজ, ৯টি মাদ্রাসা ও দুইটি স্কুল অ্যান্ড কলেজের ১৫শ’ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হয়ে বই গ্রহণ করেন। এসময় তাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন লেখকের বই তুলে দেওয়া হয়।

শিক্ষকদের বই পড়ায় অনুপ্রাণিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভালো শিক্ষককে পরিণত করার মাধ্যমে আগামী প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলাই এই বই উৎসবের উদ্দেশ্য বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা।

উৎসবের উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান।  

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াশাল নজরুল বিন নূর মহসিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুব কবির, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, চলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সানের বাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বেগম প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে