প্রিয়ক ও তার মেয়ের লাশ আনতে শাহজালালে যাচ্ছেন স্বজনরা

গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১২:৩৫আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১২:৩৫

ফারুক হোসেন প্রিয়ক নেপালের ত্রিভুবনে বিমান বিধ্বস্তে নিহত ফারুক হোসেন প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ংময়ীর লাশ আনতে হযরত শাহজালাল বিমান বন্দরে যাচ্ছেন স্বজনরা।

বিমান দুর্ঘটনায় আহত মেহেদী হাসানের বাবা ও প্রিয়কের মামা তোফাজ্জল হোসেন, চাচাতো ভাই লুৎফর রহমান, ভগ্নিপতি আকরাম হোসেন কাজল পরিবারের পক্ষ থেকে লাশ আনতে বিমান বন্দরে যাচ্ছেন। অসুস্থতার কারণে প্রিয়কের মা ফিরোজা বেগম বিমান বন্দরে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই লুৎফর রহমান।

নিহত প্রিয়কের চাচাতো ভাই লুৎফর রহমান জানান, সোমবার মরদেহ দুটি বাড়িতে আনার পর মঙ্গলবার সকাল ৯টায় শ্রীপুরের (জৈনা বাজার) আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ মাঠ ও বেলা ১১টায় জৈনা বাজার এলাকার মাদবর বাড়ি মাঠে দু’দফা জানাজা শেষে প্রিয়কের বাড়ির সামনেই দাফন করা হবে।

তিনি আরও জানান, ছেলে ও নাতনির মৃত্যুর সংবাদ শোনার পর থেকে প্রিয়কের মা ফিরোজা বেগম একেবারেই ভেঙে পড়েছেন। উচ্চ রক্তচাপ থাকায় তাকে চিকিৎসকের পরামর্শে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিমান দুর্ঘটনায় আহত প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বামী ও মেয়ের মৃত্যুর খবর তাকে এখনও জানানো হয়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম