পাঁচ দিন বয়সী শিশুর লাশ উদ্ধার, মা ও দাদি আটক

ফরিদপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:৩২

ফরিদপুর ফরিদপুরের নগরকান্দায় ৫ দিন বয়সের কন্যাশিশুর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নবজাতক হত্যার অভিযোগে শিশুটির মা হামিদা বেগম (২৫) ও দাদি ফরিদা বেগমকে (৭০) আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। 

জানা গেছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের জাকির হোসেন মোল্লার স্ত্রী হামিদা বেগম গত বুধবার সকালে একটি কন্যাসন্তানের জন্ম দেন। এর আগেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে। রবিবার সকালে হঠাৎ শিশুটিকে ঘরে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করে ওঠেন শিশুর মা ও দাদি। পরে সোমবার সকাল বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নগরকান্দা থানার এসআই মাহমুদুল হাসান জানান, নবজাতক হত্যার প্রাথমিক সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা এবং দাদিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম