সোনারগাঁওয়ে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৭:০৮আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৭:১৮

গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা মামলার আসামি সিফাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২২ মার্চ) ভোরে তাকে নড়াইলের লোহাগড়া থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক আমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাফর আলীর ছেলে সুলতান আহম্মেদের সঙ্গে ফজর আলীর ছেলে বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক খোরশেদ আলমের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ১ মার্চ দুপুরে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে জমির পাশে খোরশেদকে একা পেয়ে সুলতানের নেতৃত্বে তার ছেলে সিফাত, ফাহাদ ও ৫-৭ জনের ভাড়াটে সন্ত্রাসীরা চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে আহত করে। এসময় তার আত্মীয় স্বজনরা এগিয়ে এলে সোহাগ, সজিব, নুরুল ইসলাম ও সিরাজুলকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিন রাতে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সিফাত এ মামলায় এজাহারভুক্ত আসামি।
সোনারগাঁও থানার ওসি তদন্ত জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী খোরশেদ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম