শীতলক্ষ্যায় নৌকাডুবি: সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১০:২০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১১:২৮

উদ্ধার কাজ চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ পাঁচ জনের সন্ধানে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছিল। রাত বেশি হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ জন নিখোঁজ রযেছেন। তারা হলেন, লতিফ খান, শরীফ আহমেদ, তুষার আহমেদ, বাবু মিয়া ও জাসিম।

উদ্ধার কাজ চলছে বেঁচে যাওয়ার যাত্রীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান,রাত ৮টার দিকে ডেমরা ঘাট থেকে ১৪ যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীর নদীতে ভ্রমণ করছিলেন। রাত ৯টার দিকে শীতলক্ষ্যা নদীর রূপসী এলাকায় একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় মাঝিসহ ১০ জন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও বাকিরা পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া ও  ডেমরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ  শুরু করে। রাত বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়।

নদীপাড়ে লোকজনের ভিড়

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনও নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।

 

                                                                                                  

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান