কোটালীপাড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ১২:৫০আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১২:৫১

কোটালীপাড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে দীর্ঘ ৭ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পযর্ন্ত।
বৃহস্পতিবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন। তবে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতিই বেশি।
এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী শেখ কামাল হোসেন এবং ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র পদে ভোটগ্রহণ না হলেও পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ ও পুরুষ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী ২৯ মার্চ ভোট যুদ্ধে লড়ছেন। কোটালীপাড়া পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের