বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে: সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১৬:২৭আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৭:৪২

সেতুমন্ত্রী

বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নয় বছরে যারা আন্দোলন করতে পারেনি, তারা বাকি নয় মাসে আন্দোলন করবে, এটা কেউ বিশ্বাস করবে না। তাদের সহিংসতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা এখন যতই আন্দোলনের ডাক দিক, জনগণ তাতে সাড়ে দিবে না। আসন্ন নির্বাচনের আগে তারা আন্দোলন করবে এটাও জনগণ ও তাদের দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করবে না।’ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতারের পর তিনি যখন কারাগারে গেলেন, বিএনপি তখন ভেবেছিল সারাদেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনও আন্দোলন হয়নি। জনগণ এখন নির্বাচনের মুডে। বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিবে এটা এখন দুঃস্বপ্নের নামান্তর।

পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ জানে আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হবে। পদ্মা সেতুসহ সারাদেশে আমাদের উন্নয়নমূলক কাজ দৃশ্যমান। মানুষ চোখের সামনে উন্নয়ন দেখছে। বিএনপি বলুক তাদের কি কাজ আছে যা দেখে জনগণ তাদের নির্বাচনে জয়ী করবে। নির্বাচনে আসা না আসা বিএনপির অধিকার। সরকারের কোনও দয়া নয়। গণতান্ত্রিক অধিকার কোনও দয়া নয়। নিজেদের অধিকার তারা নিজেরাই প্রয়োগ করবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হবে এটা জনগণ জানে। আমাদের ভুল-ত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা আছে। চাঁদেরও কলঙ্ক থাকে, আমাদেরও কিছু ভুল-ত্রুটি আছে। তবে আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।’  এ সময় তিনি আগামী বছরের মধ্যে মুন্সিগঞ্জের সব বেইলি সেতুকে কংক্রিটের সেতুতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: তথ্য আছে পুলিশের কাছে, মামলা হলেই গ্রেফতার

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম