টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসির তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বলেন, ‘মঙ্গলবার (৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়।’
আরও পড়ুন: কালকিনি ইউএনওসহ তিন কেন্দ্র সচিবকে শোকজ
ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে একজন, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুর একজন ও শহীদ জিয়া মহিলা কলেজ ভেন্যুর একজনকে বহিষ্কার করা হয়।’








