রাজবাড়ীতে কালীপূজায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:৪৬

রাজবাড়ী রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নে স্থানীয় কালীপূজায় দুপক্ষের সংঘর্ষে আশুতোষ মালো (৪০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুকুমার নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কাতলাগারী কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশুতোশ সুলতানপুর ইউনিয়নের কাতলাগারী গ্রামের জগেন্দ্র মালোর ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে একই এলাকার জগদীশ ও পরেশ মালোর সঙ্গে কালীপূজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথ কাটাকাটি হয়। একপর্যায়ে জগদীশের লোকজন পরেশ মালো পক্ষের আশুতোশ মালোকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশুতোশের মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে সুকুমার নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ