ফরিদপুরে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১০:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১১:২৩

বজ্রাঘাত

ফরিদপুর জেলা সদর উপজেলায় শুক্রবার দুপুরে এক মাছ ব্যবসায়ী ও গত বৃহস্পতিবার বিকালে বোয়ালমারী উপজেলার এক কৃষক বজ্রাঘাতে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের গোলডাঙ্গি এলাকার মাছ ব্যাবসায়ী হিরু ব্যাপারি (৪০)। তিনি মুন্সিডাঙ্গি এলাকার রিটু ব্যাপারির ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাদেক উজ্জামান। তিনি জানান, ঘটনার সময় হিরু ব্যাপারি মাছ ধরার জন্য গোলাডাঙ্গি এলাকায় গিয়েছিল।

অপরদিকে বজ্রপাতে ঘটনায় নিহত হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণীরচর গ্রামের কৃষক মো. বাশার মোল্লা (৩৫)। তিনি ময়না ইউনিয়নের বর্ণিরচর গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

ঘটনার বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম মো. সেলিম জানান, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বাশার মোল্লা পশ্চিম বর্ণীরচর গ্রামে পাটের বীজ বুনতে গিয়েছিল। ওই সময় বজ্রাঘাতে তিনি মারা যান।

আরও পড়ুন: আজাদকে অপহরণের পরই হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম