টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১০:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১০:৪০

দুর্ঘটনায় আক্রান্ত ট্রাক টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব হোসেন (৩২) নামে এক  ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন  । সোমবার (১৬ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালক আইয়ুব হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রামের তজিবুর রহমানের ছেলে ।

ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় ৮ জন আহত হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্ধ করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম