টাঙ্গাইলে গারো শিশুকে ধর্ষণ, দুই সপ্তাহ পর অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৭:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:০২

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের গারো পল্লীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিল এ ঘটনা ঘটলেও স্থানীয় প্রভাবশালীরা তা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে। পরে ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে আটক করে রবিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মধুপুর গড়াঞ্চলের বাসিন্দা রূপেন মৃ’র ছেলে প্রশান রেমা (২৮) একই এলাকায় বিয়ে করে ঘরজামাই থাকত। গত ২ এপ্রিল বিকালে বাড়িতে একা পেয়ে সে তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দিতে থাকেন।
এ ঘটনার দুই সপ্তাহ পরও মীমাংসা না হওয়ায় স্থানীয়রা রবিবার সন্ধ্যায় প্রশেন রেমাকে আটকের পর পুলিশে সোপর্দ করে। পরে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন আইনে প্রশেন রেমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি সফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত প্রশান রেমাকে গ্রেফতার করে সোমবার (১৬ এপ্রিল) কারাগারে পাঠানো হয়েছে।’ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
সুনামগঞ্জে ডাকাত দলের ১১ সদস্য আটক
খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ মামলার দণ্ডিত কয়েদি: হানিফ

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম