ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

সাভার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ২০:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২১:০৪

ধামরাইয়ে  র‌্যাবের সঙ্গে ‘বন্ধুক যুদ্ধে’ ৩ ডাকাত নিহত ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে ধামরাই উপজেলার উত্তর কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দু’টি ছুরি, একটি চাপাতি ও পলেথিন মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

নিহতদের মধ্যে রশিদ (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর এলাকার বাসিন্দা।

ঘটনাটি নিশ্চিত করে র‌্যাব-২ এর অধিনায়ক আনোয়ার উজ জামান বলেন, ‘ধামরাই সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকার সজাগ নামের একটি এনজিও তাদের জমাকৃত প্রায় ৬০ লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য মঙ্গলবার দুপুরে রওনা দেয়। এসময় ডাকাত দলের সদস্যরা ওই টাকা লুট করার জন্য ৪টি মোটরসাইকেলে করে উত্তর কেলিয়া নামের একটি সড়কের পাশে অবস্থান নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাত দলের সদস্যরা। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্ধুক যুদ্ধের এক পর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ডাকাত দলের অন্য চার সদস্য তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।’

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দু্’টি ছুরি, একটি চাপাতি ও পলেথিন মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এছাড়াও এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব। আহতরা হচ্ছেন, র‌্যাবের এস আই রাজ্জাক ও এ এস আই সোহেল।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহম্মেদ শাকিল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিহতদের সামনের দিক থেকে গুলি লেগেছে বলেও তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম