গাজীপুরে বিএনপি প্রার্থীকে একমঞ্চে আসার আহ্বান আ.লীগ প্রার্থীর

গাজীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৬:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৫

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তার বাসায় সংবাদ সম্মেলন করছে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামিরা বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। বুধবার দুপুর সাড়ে ১২টায় মহানগরের ছয়দানা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, ভোটারদের স্বার্থে, এলাকার মানুষের জানমালের স্বার্থে একমঞ্চে, এমনকি এক গাড়িতে করে আমরা নির্বাচনি প্রচারণা চালাতে পারি। ভবিষ্যতে কেউ যেন দেশে জ্বালাও-পোড়াও করতে না পারে সেজন্য অন্যান্য প্রার্থীর পাশাপাশি আমি বিএনপি প্রার্থীকেও একমঞ্চে কাজ করার আহ্বান জানাচ্ছি। এতে জনগণ খুব সহজে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবেন বলে আশা করছি।’

তিনি বলেন, গত পাঁচ বছর ধরে গাজীপুর সিটিতে বিএনপি-জামায়াত জোটের মনোনীত প্রার্থী প্রতিনিধিত্ব করেছেন। প্রথম দুই বছর বিএনপি এবং তাদের লোকজনের নেতৃত্বে ওই প্রার্থী কাজের যথেষ্ট সুযোগ পেয়েছেন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি কোনও উন্নয়ন কাজ করেননি। যে দেশ ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে সে দেশে পাঁচ বছর অনেক সময়। বিএনপি শুধু রাজনীতি, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে কীভাবে ছোট করা যায় সেই কৌশলগুলো প্রয়োগ করেছে। পাঁচ বছরে তারা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে হামলা, মামলা নিয়ে ব্যস্ত রয়েছে।

তিনি আরও বলেন, ‘গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা। পোশাক শিল্পের লোকজন কীভাবে কাজ করবে, তাদের পরিবেশ কি হবে এসব বিষয়ে তারা কখনো ভাবেনি। রাস্তাঘাটের ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতা নিয়ে সহযোগিতা করার পরও তারা কোনও মাস্টারপ্ল্যান করতে পারেননি। তাদের পার্টি থেকেও কোনও পরিকল্পনা তারা দেননি।

এর উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী কিবরিয়া হাসান জনি বলেন, ‘একই মঞ্চের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে দেশে এরকমভাবে কোনও নির্বাচন হয়নি। গণতন্ত্রের চর্চা দেশে নেই। হাসান উদ্দিন সরকার দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তিনি দুবার টঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুবার সাংসদ এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনি কার্যক্রম তার অতীত অভিজ্ঞতার আলোকেই হবে। বিএনপির অনেক নেতাকর্মীকে বর্তমান সরকার নানা ধরনের মিথ্যা মামলায় হয়রানি করছে। কোনো চাঁদাবাজ, খুনি আমাদের সঙ্গে নেই। তিনি মূলত জনগণকে প্রভাবিত করার জন্য নানারকম কথাবার্তা বলছেন এবং এ আহ্বান জানাচ্ছেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান