‘সিটি করপোরেশন নির্বাচনেই ইঙ্গিত মিলবে জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে’

গাজীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১৮:২২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৯:১৫

প্রেসব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, তা সিটি করপোরেশন নির্বাচন থেকেই ইঙ্গিত পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে যদি লুটতরাজ করা হয়, তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি রকম হবে—তা থেকেই বোঝা যাবে।’

তিনি রবিবার (২৯ এপ্রিল) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রেসব্রিফিংকালে এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলটির প্রধান সমন্বয়ক।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা মনে করি এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা যাতে নিজের হাতে নির্ভয়ে ভোট দিতে পারে, গণনা পর্যন্ত যাতে ভোটারদের ভোটের প্রতিফলন হয়; সেই পরিবেশ এখানে সৃষ্টি করতে হবে। তাই আমরা মনে করি সরকারের এবং নির্বাচন কমিশনের জন্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন একটা অগ্নিপরীক্ষা।’

আরও পড়ুন: ‘১৩ মে থেকে খুলনা সিটিতে বিজিবি মোতায়েন’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে দাবি করেছি যে গাজীপুরের এসপির ব্যাপারে অতীতেও প্রশ্ন ছিল, তিনি প্রশ্নবিদ্ধ; বিতর্কিত ও বিগত স্থানীয় সরকার নির্বাচনে তিনি একটি দলের পক্ষপাতিত্ব করেছেন। এটা প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন এই এসপিকে গাজীপুর থেকে নির্বাচনের সময় সাময়িকভাবে প্রত্যাহার করেছিল। এবারও আমরা নির্বাচন কমিশনে গিয়ে এ ব্যাপারে বলেছি, গাজীপুরের এসপিকে প্রত্যাহার করা হোক।’

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘নির্বাচন কমিশন এখানে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশ দেবে। আর যারা করছেন না, তাদের অনতিবিলম্বে এই নির্বাচনি এলাকার যেকোনও দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট তথা বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ও কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম প্রমুখ।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান