ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধ চান গাজীপুরের ভোটাররা

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ১৮:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

‘জনতার মুখোমুখি প্রার্থী’ অনুষ্ঠানে সাত মেয়র প্রার্থী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত মেয়র প্রার্থীকে নাগরিকদের মুখোমুখি করা হয়েছে। অনুষ্ঠানে মাদকের ছড়াছড়ি বন্ধ করা ও ছিনতাই-সন্ত্রাসী-চাঁদাবাজি প্রতিরোধের দাবি তোলেন নাগরিকেরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা ও মহানগর কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর কনভেনশন সেন্টারে ‘জনতার মুখোমুখি প্রার্থী’ অনুষ্ঠানে নাগরিকেরা এসব বিষয় তুলে ধরেন। এছাড়াও মহানগরের উন্নয়নের ব্যাপারে উন্নত সড়ক যোগাযোগ, বর্জ্য নিষ্কাশন, পরিচ্ছন্ন শহর, নাগরিক কর মওকুফ, কর কমানো প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় সমাধানের ব্যাপারে দিক নির্দেশনা চান নাগরিকেরা।

অনুষ্ঠানে মাহানগরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকেরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন মহানগর সুজনের সভাপতি মনিরুল ইসলাম রাজীব।

আরও পড়ুন: জনগণের মুখোমুখি কেসিসি’র মেয়র প্রার্থীরা, বিএনপি প্রার্থীর বর্জন

অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাজী মো. রুহুল আমীন, ইসলামী ঐক্যজোট মনোনীত ফজলুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত জালাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ নাগরিকেদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রশ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন মুক্তিযোদ্ধা নজির আহমেদ, ২৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়ালিউল্লাহ হাওলাদার, অ্যাডভোকেট মনির হোসেন, সালমা জাহান ও বাউল শিল্পী আন্তা সরকার।

উত্তর পর্বে প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে প্রত্যাশা ও নাগরিক চাহিদা পূরণের অঙ্গীকার করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম