জনগণের মুখোমুখি কেসিসি’র মেয়র প্রার্থীরা, বিএনপি প্রার্থীর বর্জন

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ১৮:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৯:১৩

   খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে কেসিসির মেয়র প্রার্থীরা

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তবে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর এ অনুষ্ঠান বর্জন করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়।প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব শেখ আশরাফ উজ জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত আলহাজ তালুকদার আব্দুল খালেক, সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মো. মুজাম্মিল হক এবং জাতীয় পার্টি মনোনীত এস এম শফিকুর রহমান মুশফিক।

উন্নয়ন কমিটির পক্ষ থেকে কেসিসির উন্নয়নে জন্য মেয়র প্রার্থীদের কাছে ২১ দফা দাবি উত্থাপন করা হয়। ১ম পর্বে লটারির মাধ্যমে নির্বাচিত মেয়র প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এসময় মেয়র প্রার্থীরা জলাবদ্ধতা নিরসন, মাদক, সন্ত্রাস ও জানযট মুক্ত খুলনা উপহার দেওয়ার অঙ্গীকার করেন। এসময় মেয়র প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের জন্য কাজ করাসহ পরাজিত হলে গণমানুষের রায় মেনে নিবেন বলে জানান।  এছাড়াও নির্বাচিত মেয়রকে সার্বিক সহযোগিতা করাসহ খুলনার উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দ্বিতীয় পর্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জনগণের প্রত্যাশা নিয়েও প্রশ্নের জবাব দেন মেয়র প্রার্থীরা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ এস এম দাউদ আলী, মো. নিজাম উর রহমান লালু, শাহিন জামাল পন, মো. ফজলুর রহমান, অ্যাভোকেট শেখ আবুল কাশেম, অধ্যাপক মো. আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, অ্যাডেভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. মনিরুজ্জামান রহিম, মিনা আজিজুর রহমান, শেখ মোহাম্মদ আলী, মো. মনিরুল ইসলাম (মাস্টার), আফজাল হোসেন রাজু, মো. আরজুল ইসলাম আরজু, মোহাম্মাদ বদিয়ার রহমান (শিক্ষক), শেখ হাসান ইফতেখার চালু, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, এস এম আকতার উদ্দিন পান্নু, মো. খলিলুর রহমান, মিজানুর রহমান জিয়া, নুরুজ্জামান খান বাচ্চু, বিশ্বাস জাফর আহমেদ,অ্যাভোকেট এ বি এম মোস্তফা, ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ, শেখ আলী রেজা বাচ্চু, আব্দুল খালেক শিকদার, মো. রকিব উদ্দিন ফারাজী, সরদার রবিউল ইসলাম রবি প্রমুখ।

অন্যদিকে খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেসিসি নির্বাচনের মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব এহতেশামুল হক শাওন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়,বিএনপি মনোনীত ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ অনুষ্ঠান বর্জন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ এপ্রিল কিছু আওয়ামী অনুগত ব্যক্তির উশৃঙ্খল, ঔদ্ধত্যপূর্ণ ও মারমুখি আচরণের কারণে শহীদ হাসিদ পার্কে সুজন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে সৌন্দর্যহানি ঘটে। সোমবার অনুষ্ঠানের আয়োজক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন রবিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, খুলনার উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেকই যোগ্য প্রার্থী। একটি দল নিরপেক্ষ সংগঠনের সভাপতি নিজেই যদি একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রতি তার সমর্থন ও আস্থা আগেভাগে প্রকাশ করেন, তাহলে তার সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠান কতোটা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হবে? এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে যায়। যে কারণে নজরুল ইসলাম মঞ্জু বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে