গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থীর ১৯ দফা ইশতেহার

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৩:১১আপডেট : ০৩ মে ২০১৮, ১৫:৪৫

ইশতেহার ঘোষণা করছেন হাসান উদ্দিন সরকার গাজীপুরে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ১৯ দফার ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩ মে) সকাল ১১টার দিকে টঙ্গীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

১৯টি দফার মধ্যে রয়েছে মাস্টারপ্ল্যান তৈরি, নগর ভবন নির্মাণ, সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয়, দুর্নীতি দূর করতে প্রযুক্তিগত পদ্ধতি প্রণয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপদ খাদ্য, আবাসন ব্যবস্থার উন্নয়ন, নাগরিক নিরাপত্তা প্রদান ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি।

আরও পড়ুন: গাজীপুরে ৫ কাউন্সিলর প্রার্থীসহ ৭ জনকে জরিমানা

হাসান উদ্দিন সরকার ইশতেহার ঘোষণাকালে বলেন, ‘বিজয়ী হলে দেশি-বিদেশি নগর বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদদের নিয়ে নগরায়ণের মাস্টার প্লান প্রণয়ন করবেন। প্রতিটি ওয়ার্ডের  সমস্যা  চিহ্নিত  করতে বিশিষ্ট  ব্যক্তিদের নিয়ে ‘নাগরিক  উপদেষ্টা  কমিটি’  গঠন করবেন। এছাড়া দুর্নীতি বন্ধে প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে সব ধরনের দরপত্রে ই-টেন্ডারিংয়ের ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন: বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার, প্রতিবাদে মঞ্জুর নির্বাচনি কার্যক্রম স্থগিত

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের জ্যেষ্ঠ সহ-সভাপতি বাবুল আহমেদ, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক ও মাওলানা এসএম রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক