গাজীপুরে ৫ কাউন্সিলর প্রার্থীসহ ৭ জনকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
০২ মে ২০১৮, ২১:৪৪আপডেট : ০২ মে ২০১৮, ২১:৪৫

গাজীপুর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাতজনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ মে) সারাদিন অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ৩৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে ওই ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি একি অভিযোগে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিন আলম  মৃধাকে ৫ হাজার টাকা এবং ধানের শীষ প্রতীকের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

তিনি আরও জানান, কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহ শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার টানানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল ইসলামকে ৫ হাজার টাকা, ৪ নং ওয়ার্ড থেকে এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে ২ হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে সাধারণ কাউন্সির প্রার্থী সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া গতকাল মঙ্গলবার  ২৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের