মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি চাঁদাবাজির মামলায় কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৮, ২০:০৫আপডেট : ০৭ মে ২০১৮, ২০:০৫

  কারাগার

চাঁদাবাজির মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান রাজিবকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মানিকপুর এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেন এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

গ্রেফতার রাজিব মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিছের ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ‘২০১৭ সালের চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজীব। দুপুরের দিকে তাকে সদরের মানিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইলে আমলি আদালত-১ এর বিচারক হায়দার আলী ৯ মে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের