কাঁঠালবাড়ি ফেরিঘাটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১১:৫১আপডেট : ০৯ মে ২০১৮, ১১:৫১

মাদারীপুর মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ মে) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইমরান আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট, লঞ্চ ও স্পিডবোট ঘাট এলাকায় অবৈধ দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে একটি অসাধু চক্র। এরই প্রেক্ষিতে আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ বলেন, ‘কাঁঠালবাড়ি ফেরিঘাট, লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, মাইক্রো বাসস্ট্যান্ড ও লোকাল বাসস্ট্যান্ডেও এই অভিযান পরিচালনা করা হয়। এতে কাঁঠালবাড়ি ঘাটের শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ