মাদারীপুরের কালকিনিতে ফেনসিডিলসহ যুবলীগের সাধারণ সম্পাদক আটক

মাদারীপুর প্রতিনিধি
১২ মে ২০১৮, ১৯:০৯আপডেট : ১২ মে ২০১৮, ২০:০২

গ্রেফতার  

মাদারীপুরের কালকিনিতে ফেনসিডিলসহ যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক (৪৭) ও তার সহযোগী হারেছ সরদারকে (৩৩) আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। শনিবার দুপুরে কালকিনি উপজেলা চত্বর থেকে তাদের দু’জনকে চার বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। মাদারীপুর ডিবি পুলিশের ওসি সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, ‘নিজাম সরদার দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকে এ বিষয়টি জানিয়েছি। শিগগিরই তাকে বহিষ্কার করা হতে পারে।’

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান বলেন, ‘যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে কয়েকদিন আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান