‘আমি আজ দুই ছেলেকেই হারালাম’

মাদারীপুর প্রতিনিধি
১৪ মে ২০১৮, ১৯:২২আপডেট : ১৪ মে ২০১৮, ১৯:৫৩

সোহেল মল্লিকের মা হেলেনা আক্তার ‘আমার এক ছেলেকে হত্যা মামলায় অন্য ছেলের ফাঁসির আদেশ হয়েছে। আমি আজ দুই ছেলেকেই হারালাম। সঙ্গে আপন তিন ভাইয়েরও ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু তবুও আমি খুশি, কারণ হত্যাকারীর ফাঁসির আদেশ হয়েছে, আমার খুন হওয়া ছেলে ন্যায়বিচার পেয়েছে।’ মাদারীপুরের শিবচরে নিহত সোহেল মল্লিকের হত্যা মামলার রায়ের পর তার মা হেলেনা আক্তার এসব কথা বলেন।

হেলেনা আক্তার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি।

সোমবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ ফাঁসিতে ঝুলিয়ে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো নিহত সোহেল মল্লিকের মা হেলেনা আক্তারের আগের ঘরের ছেলে আলামিন ও সোহেলের আপন তিন মামা শাহিন হাওলাদার, মিজান হাওলাদার ও খালেক হাওলাদার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৮ আগস্ট রাতে শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় সোহেল মল্লিককে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। এই ঘটনায় শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সোহেলের বাবা ছিদ্দিক মল্লিক। দীর্ঘ তদন্ত শেষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন।

মাদারীপুর আদালতের পিপি এমরান লতিফ বলেন, ‘দীর্ঘ তদন্তের পর ন্যায় বিচারের রায় হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ খুশি। তবে মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হয়েছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম